লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্ত

Bangla news

লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্ত।

লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্ত



প্রবাসী সিলেটিদের অসন্তোষের মুখে বিমান লন্ডন সিলেট ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ৯ আগস্ট লন্ডন থেকে ছেড়ে যাওয়া বিমান সিলেটে ১০ আগস্ট সকালে পৌঁছাবে।


তার আগে গত ১৬ জুলাই এক আদেশ দিয়ে ২৬ জুলাই থেকেই বিমান বাংলাদেশ হঠাৎ করে লন্ডন সিলেট ফ্লাইটটি বাতিল করে সরাসরি ঢাকা নিয়ে যায়। তারপর ঢাকা নেমে প্রবাসীরা ইমিগ্রেশন করে লাগেজ কালেক্ট করে তারপরে ডমেস্টিক এগিয়ে ফ্লাইট ধরতে হয়েছে। 


ওই নিয়মে প্রবাসীদের মারাত্মক হয়রানির মুখে পড়তে হয়েছে। এরপর ব্রিটেনে বসবাসরত প্রবাসীরা সহ বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রচন্ড অসন্তোষের মধ্যে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করা হয় বিমানকে। 

পোস্ট মন্ত্রী ডঃ আবুল মোমেন প্রবাসীদের দাবি শুনে তাৎক্ষণিক এর সমাধানে এগিয়ে আসে। পোস্ট মন্ত্রী ড. আবুল মোমেন ৩১ জুলাই বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, সাম্প্রতিক সময়ে বিমান যে সিদ্ধান্ত নিয়েছে সেটার ব্যাপারে আমি সিলেট এবং ব্রিটেন থেকে একাধিক ফোন পেয়েছি। প্রবাসী সিলেটিদের কষ্ট ও হয়রানির কথা চিন্তা করে আমরা আজকে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে যেসব দেশে করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়নি সেসব দেশে যেতে হলে কোন সার্টিফিকেট নিতে হবে না। এতে করে হয়রানি ও খরচ হবে না।


লন্ডন সিলেট থেকে বিমানের সিদ্ধান্তের বিষয়ে আমরা কথা বলেছি বিমান আমাদের জানিয়েছে সিলেটে কনস্টিটিউশন ফেসিলিটি নেই। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে। সিলেট এবং চট্টগ্রামের একটি করোনা ইনস্টিটিউট ফ্যাসিলিটি তৈরি করা হবে। আর যাদের সার্টিফিকেট থাকবে না তারা করোনা ইনস্টিটিউশন ফ্যাসিলিটিতে থাকবে। যারা লন্ডন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন তারা কোয়ারেন্টাইন এ যাবেন। তাদের ঢাকায় নেমে হাঙ্গামা আর হয়রানি করতে হবে না