কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ৩৫ টাকা ও খাসির চামড়া ১৩ টাকা
ঈদ উপলক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার পশুর চামড়ার দাম গতবারের চেয়ে এবার কম।
ঢাকায় ব্যবসায়ীরা লবনমুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে পারবে ৩৫ থেকে ৪০ টাকা আর ঢাকার বাইরে এই দাম হবে ২৮ থেকে ৩২ টাকা। bangla news
আর খাসির চামড়া কিনতে পারবে প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা এবং বকরির চামড়া কিনতে পারবে প্রতি বর্গফুট ১০ থেকে ১২ টাকা।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার এক ভার্চুয়াল সভায় পশুর চামড়া মূল্য নির্ধারণের সিদ্ধান্ত জানিয়ে দেন।
ট্যানারি ব্যবসায়ীরা কেমন দামে চামড়া কিনবে তার প্রতি বছরই নির্ধারণ করে দেয় বাণিজ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়। যেখানে গত বছর গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা ঢাকার ভিতরে। ঢাকার বাইরে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। কোরবানির গরুর চামড়া
এবং খাসির চামড়া সারাদেশে প্রতি বর্গফুট ছিল ১৮ থেকে ২০ টাকা আর বকরির চামড়া প্রতি বর্গফুট ছিল ১৩ থেকে ১৫ টাকা।
গত বছরের সেই সেই দামও অভিযোগ করা হয়েছে ন্যায্যমূল্য পায়নি।
প্রতিবছর সারা দেশে সারা বছর যে পরিমাণ গরু জবাই হয় তার অর্ধেক হয় কোরবানির সময়। ব্যবসায়ীরা যারা কোরবান দেয় তাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করে পাইকারি দের কাছে বিক্রি করে। পাইকারিরা সেই চামড়া কে ট্যানারিতে বিক্রি করে। গরুর চামড়া
এবারের ঈদ করোনাভাইরাস এর মধ্যেই হচ্ছে। তাই গত বছরের চেয়ে এবার চামড়ার দাম কম।
চামড়ার দাম নির্ধারণে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা এবং পবিত্র পরিস্থিতিতে চাহিদা কেমন হতে পারে তার সঙ্গে বর্তমান মজুদ বিবেচনা করে এবারের দাম নির্ধারণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানা যায়, গত কোরবানির ঈদে এক কোটিরও বেশি পশু ব্যবহৃত হয়েছে । এ বছর কোরবানির ঈদের জন্য এক কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০ টি পশু মজুদ রাখা হয়েছে।
