করোনা হলেই দেড় কোটি টাকা দেবে এমিরেট এয়ারলাইন সংস্থা।
বিশ্ব এখন করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পরিবেশ। সারা বিশ্বে এখন বিপর্যস্ত। প্রতিদিনই করনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন রকম ব্যবস্থা দেশে দেশে দেখা যাচ্ছে। তাই বিমান যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে আন্তর্জাতিক বিমান পরিসেবার সংস্থা এমিরেটস এয়ারলাইন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তারা বলছে তাদের বিমানে চড়ে যাওয়ার সময় কোন যাত্রী করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসার খরচ বাবদ ১ লাখ ৭৬ হাজার ডলার যা বাংলাদেশী টাকায় দেড় কোটি টাকা পর্যন্ত দেবে এমিরেটস এয়ারলাইন। শুধু এটাই নয় মৃদু উপসর্গ যুক্ত করুন আক্রান্ত যাত্রীদের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরচ বাবদ প্রতিদিন ১১৮ ডলার করে দেবে এই সংস্থাটি।
এমিরেটস সংস্থা জানিয়েছে, এই এমিরেটস এয়ারলাইনস টিকেট কেটে বিমানে ওঠার ৩১ পর কতদিন পর্যন্ত প্রযোজ্য হবে ভর্তুকি শর্তগুলো। এই ৩১ দিনের মধ্যে অন্যত্র গমন করল অভিযাত্রী এই ভর্তুকির আওতাধীন থাকবে। শুধুমাত্র চিকিৎসার খরচের নয় এবং ৩১ দিনের মধ্যে যদি কোন যাত্রীর করোনায় মৃত্যু হয় তা হলেও তার অন্ত্যোষ্টিক্রিয়ার জন্য ১৭৬৫ ডলার দেবে এমিরেটস এয়ারলাইন সংস্থাটি। তবে করোনার পরীক্ষার জন্য যে খরচ হবে তা অবশ্যই যাত্রীকেই দিতে হবে। তারপর রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে ওই রিপোর্ট নিয়ে এই খরচের অনুমোদন পেতে সংস্থাটি সাথে যাত্রীকে যোগাযোগ করতে হবে।
করোনাভাইরাসে লকডাউন এর প্রভাবে আন্তর্জাতিক ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। এর প্রভাব এমিরেটস এয়ারলাইন্স এর পরিবহন ব্যবসায়ও পড়েছে। তাই এবার যাত্রী সুরক্ষার বাড়তি দায়িত্ব নিয়ে নিজেদের ব্যবসা পরাতে চাইছে এমিরেটস এয়ারলাইন সংস্থা। যাত্রীরা ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন সংস্থা।