করোনাভাইরাসে আরো ৩৩ জনের মৃত্যু এবং শনাক্ত ২৬৫৪ জন
Author -
personBangla news
4:22 AM
share
করোনাভাইরাসে আরো ৩৩ জনের মৃত্যু এবং শনাক্ত ২৬৫৪ জন।
আজ দেশে করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে দেশের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তথ্য তুলে ধরেন।আজ সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় শনাক্ত ২৬৫৪ জনকে নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।
তাছাড়া গত একদিনে ৩৩ জন মারা যায় এবং নতুন ৩৩ জন নিয়ে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৬৭ জন।
আইইডিসিআর অনিমিত হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১৮৯০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত দিন।ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন।
বাংলাদেশের করোনাভাইরাস এর প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ এবং তা ২০০০০০ পেরিয়ে যায় 18 জুলাই।
এবং বাংলাদেশে প্রথম মৃতের তথ্য আসে সংক্রমনের দশ দিন পর ১৮ মার্চ। এবং তারা তিন হাজার পেরিয়ে যায় ২৮ জুলাই। একদিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জন ৩০ জুন।
গত ২৪ ঘন্টায় সারাদেশে ১১১৬০ নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ পর্যন্ত ১২ লাখ ১২৪১৬ পরীক্ষা হয়েছে।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন ৩১ জন হাসপাতালে মারা গেছেন এবং দুজন বাড়িতে মারা গেছে।
বিভাগ অনুযায়ী ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রামের বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের তিনজন।