মিশিগানে প্রাইমারি নির্বাচন, লড়ছেন বাংলাদেশিরাও | bangla news | American election

Bangla news

মিশিগানে প্রাইমারি নির্বাচন, লড়ছেন বাংলাদেশিরাও।


মিশিগানে প্রাইমারি নির্বাচন, লড়ছেন বাংলাদেশিরাও  bangla news  American election

আজ ৪ আগস্ট আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন। এ নির্বাচনে লড়ছেন বাংলাদেশিরাও। নির্বাচনে একাধিক বাংলাদেশি-আমেরিকান প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ওয়ারেন স্টারলিং হাইটস সহ বিভিন্ন স্থানে ভোট উপলক্ষে এখন এসব জায়গায় উৎসবমুখর পরিবেশ বিরাজমান।
 

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়েছেন বাংলাদেশিরা । যারা এই প্রাইমারি নির্বাচনে জিতবেন তারা আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমাঝে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চেয়েছেন এবং ভোট দেওয়ার জন্য আহ্বান করেছেন। একাধিক প্রার্থী নির্বাচনের সময় পরিচিতিমূলক অনুষ্ঠানও করেছেন। প্রার্থীরা ওই অনুষ্ঠানে সমাজের স্থানীয় লোকজন , সামাজিক , সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।


আমেরিকার মিশিগানে ভোট গ্রহণ চলবে ১৩ ঘণ্টা ব্যাপী। সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হবে এবং রাত আটটায় ভোট গ্রহণ শেষ হবে।এ নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক ভোটার অ্যাবসেন্টি ব্যালটে ভোট দেবেন। মিশিগান অঙ্গরাজ্যের ২০ লাখ আবসেন্টি ব্যালট পাঠানো হয়ে গেছে।


নির্বাচনে একই পদে একাধিক বাংলাদেশি থাকছেন না। এর ফলে বাংলাদেশিদের ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকছে না।


বাংলাদেশী-আমেরিকান সাহাব আহমেদ আমেরিকান মিশিগান অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে ডিস্ট্রিক্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাহাব আহমেদ ২০০৩ সালে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলে নির্বাচিত হন। আট বছর একনাগাড়ে শাহাব আহমেদ নির্বাচিত প্রতিনিধি।


ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে জন এই পদে লড়ছেন। এখান থেকে একজন নির্বাচনে জয়ী হয়ে আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বাংলাদেশি আমেরিকান মোঃ কামরুল হাসান মিশিগান অঙ্গরাজ্যের স্ট্রেট ওমেন কাউন্টির ডিস্ট্রিক্ট তিন থেকে কমিশনার পদে প্রার্থী হয়েছেন। হ্যামট্রাম্যাক সিটি বর্তমান কাউন্সিল ম্যান কামরুল হাসান এবং তিনি এ পদে তিনবার নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশি আমেরিকান খাজা শাহাব আহমেদ আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম্ব কাউন্টির কাউন্টি ডেলিগেট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


খাজা শাহাব আহমেদ ওয়ারেন সিটি ডেমোক্রেটিক পার্টির অফিশিয়াল ডাইভারসিটি চেয়ারম্যান। মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।


বাংলাদেশি আমেরিকান মিনহাজ রাসেল চৌধুরি আমেরিকার মিশিগান হ্যামট্রাম্যাক সিটির ৫ নম্বর প্রিসিঙ্কট ডেলিগেট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।