মালেক আফসারীর ২৬ তম চলচ্চিত্র নায়ক হতে যাচ্ছেন হিরো আলম।
চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী হিরো আলমকে দিয়ে তার ২৬ তম চলচ্চিত্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ওই ছবিতে হিরোআলোমের বিপরীতে নায়িকা থাকবে বিদেশি নায়িকা। বুধবার রাতে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী ফেসবুক লাইভে নিজেই ঘোষণা দিয়েছেন।
এই সম্পর্কে হিরো আলম জানান, যেহেতু আমি একটি ছবি প্রযোজনা করেছি। সেহেতু আমি মনে করছি আমি এটাও পারবো। ওস্তাদ আমাকে ( মালেক আফসারী) নিয়ে চলচ্চিত্র বানাতে চেয়েছে এটা আমার জন্য বড় আনন্দের। আমি মন প্রাণ দিয়ে ওস্তাদের সেই ছবির জন্য কাজ করব।
মালেক আফসারী লাইভ হিরো আলমকে বলে, গল্প রেডি আছে। কথা দিলাম আমার ২৬ তম ছবিতে তুমি কাজ করবে। আর তোমার বিপরীতে বিদেশি নায়িকা থাকবে বিদেশি। তুমি যে মিউজিক ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে সেটা আবার নতুন করে বানানো যেতে পারে। তোমাকে আর এখন থেকে সমালোচনামূলক মিউজিক ভিডিও করা যাবে না। তুমি যেসব ভিডিও করবা এখন থেকে সব ভালো ভিডিও করবা।
