ঈদের জামাত কখন কোথায় | bangla news

Bangla news


ঈদের জামাত কখন কোথায়।


ঈদের জামাত কখন কোথায়  bangla news



করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য রোজার ঈদের মতো কোরবানির ঈদের জামাত ও মসজিদে পড়তে হবে। সাথে সাথে মানতে হবে স্বাস্থ্য বিধি এবং কোলাকুলি করা যাবে না। 


এবার কোরবানির ঈদে সবাইকে বাসা থেকে অজু করে মসজিদে যেতে হবে এবং মাস্ক পরে যেতে হবে। কাতারের দূরত্ব মেনে দাঁড়াতে হবে নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। করোনা ভাইরাসের কারনে এই ব্যবস্থা করা হয়েছে। bangla news



অন্য বছর বায়তুল মোকাররম ঈদের জামাত পাঁচটি হয় কিন্তু এবার ঈদে বায়তুল মোকাররমে ৫ টি জায়গায় ৬ টি জামাত অনুষ্ঠিত হবে। 


শনিবার সকালে সাতটায় ঈদুল আযহার প্রধান জামাত হবে বায়তুল মোকাররম মসজিদে। 


পরের জামাত গুলো যথাক্রমে সকাল ৭ টা ৫০ মিনিটে, ৮ টা ৪৫ মিনিটে, ৯ টা ৩৫ মিনিটে, ১০ টা ৩০ মিনিটে ও সকাল ১১ টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।


আবহাওয়া ভালো থাকলে দেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য , সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতি সহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ জামাতে ঈদের নামাজ আদায় করে। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে তা হয়ে উঠছে না। 


প্রতিবছর দেশের সর্ববৃহৎ ঈদের জামাত আয়োজন করা হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। কিন্তু খোলা মাঠে ইজতেমার আয়োজন করা নিষেধাজ্ঞা থাকায় রোজার ঈদের মতো এবারো শোলাকিয়ায় ঈদের জামাত হচ্ছে না। 


ঢাকা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াতে আয়োজন থাকছে না এবার। এবার মসজিদগুলোতে নিজেদের ব্যবস্থাপনায় ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। 


এবারের ঈদের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না নামাজের আগে সম্পন্ন মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালভাবে হাত ধুতে হবে। মসজিদে অজুর স্থানে ও সাবান বা হ্যান্ডসেট রোজা রাখতে বলা হয়েছে এবারের ঈদে। 


দেশের বিভিন্ন জায়গায় কোথায় কখন জামাত অনুষ্ঠিত হবে



ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর বাইরে ঢাকার মসজিদ গুলোতে এক বা একাধিক জামাতের ব্যবস্থা রয়েছে। ঢাকার গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ছয়টা, আটটা এবং দশটায় ঈদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। 
মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে সকাল সাতটায় সকাল ৮ টায় এবং সকাল ৮ টা ৪৫ মিনিটে। সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা মসজিদ এবং ধানমন্ডি ঈদগা মসজিদের সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 


পুরান ঢাকার তারা মসজিদ, বংশাল বড় মসজিদ , নিমতলী ছাতা জামে মসজিদ ও নাজিরা বাজার আহলে হাদিস মসজিদে সকাল সাড়ে সাতটায় এবং সকাল সাড়ে আটটায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


চকবাজার জামে মসজিদ যাত্রাবাড়ি মার্কা জামে মসজিদে সকাল সাড়ে সাতটা এবং লাল শাহী মসজিদের সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধানমন্ডি বায়তুল আমান মসজিদ এ সকাল সাড়ে সাতটায় এবং সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল সাড়ে সাতটায় এবং সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল আটটায় ঈদের নামাজ পড়া হবে। 


চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। তবে এবার মাঠে জামাত অনুষ্ঠিত হবে না আবে মসজিদের ভিতরে এবং ঈদের জামাত হবে ওই মসজিদে।সকাল পৌনে আটটায় জমিয়াতুল ফালা মসজিদে প্রথম এবং পৌনে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের ব্যবস্থাপনায় একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।


সিলেট

সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট হযরত শাহজালাল রহমাতুল্লাহ জামে মসজিদে।


মসজিদের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে সকাল আটটায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবারে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। সিলেটে পাঁচ ২০৩ টি জামে মসজিদ রয়েছে। মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঈদের জামাত আয়োজন করা হবে।


রাজশাহী

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এটাই হযরত শাহ মখদুম রহমত উল্লাহ জামে মসজিদে।রাজশাহী জেলা প্রশাসক জানান সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে সব জায়গায় ঈদের জামাত হবে।


রংপুর

রংপুরে সকাল আটটায় কোর্ট মসজিদে এবং সকাল সাড়ে আটটায় কেরামতিয়া মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং মসজিদের সামাজিক দূরত্ব বজায় রাখা হবে।রংপুর নগরীর ৩৩ টি ওয়ার্ডে মসজিদে ঈদুল আজহার জামাত করা হবে।


ময়মনসিংহ

ময়মনসিংহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে আঞ্জুমান ঈদগাহ মসজিদে সকাল আটটায়। এরপরে সকাল ৮ টা ৪৫ মিনিটে এবং সাড়ে নয়টায় আরও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


বড় মসজিদে সকাল আটটা ও সাড়ে আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। আকুয়া মারকাজ মসজিদের সকাল সাতটায় আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।