বরিশাল নগরীতে পশু কোরবানির জন্য ১৪২ টি জায়গা নির্ধারণ | bangla news | borishal

Bangla news

বরিশাল নগরীতে পশু কোরবানির জন্য ১৪২ টি জায়গা নির্ধারণ


বরিশাল নগরীতে পশু কোরবানির জন্য ১৪২ টি জায়গা নির্ধারণ  bangla news  borishal




বরিশাল নগরীতে পশু কোরবানির জন্য ১৪২ টি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। জায়গাগুলো নির্ধারণ করে দেয় বরিশাল সিটি কর্পোরেশন। bangla news

নির্দিষ্ট স্থানে বাইরে পশু কোরবানি না করার জন্য নগর ভবন থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। নির্দিষ্ট স্থান থেকে ঈদের দিন রাত আটটার মধ্যে নগরীর সকল কোরবানির বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশন থেকে। 

বরিশাল সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ও প্রধান পরিছন্নতা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এবারের ঈদে নগরীর ৩০ ওয়ার্ডের জন্য পশু কোরবানির জন্য ১৪২ টি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পশু কোরবানি


সুষ্ঠু বর্জ্য অপসারণ ব্যবস্থার জন্য কোরবানির আগে সংশ্লিষ্টদের মাঝে সিটি কর্পোরেশন থেকে প্লাস্টিকের বস্তা ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হচ্ছে। গত ঈদে নগরে ৩০ টি ওয়ার্ডের জন্য ৭০০০ প্লাস্টিকের বস্তা সরবরাহ করা হয়েছিল। কিন্তু এবার বরিশাল নগরীতে পশু কোরবানির সংখ্যা কম হবে বলে ধারণা করা হচ্ছে। এবারের ঈদে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। 

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিছন্নতা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, জনগণের সুষ্ঠু ব্যবস্থার জন্য প্লাস্টিকের বস্তা এবং ব্লিচিং পাউডার সরবরাহ করা হচ্ছে। এবং তারা নির্দিষ্ট ১৪২ টি জায়গায় পশু কোরবানি করবেন। রুম এ ১৪২ টি স্থানে পশু কোরবানির বর্জ্য ফেলবেন। 

পশু কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঈদের দিন দুপুর ২ টা থেকে ৯০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। এবং সাথে সাথে ১৪২ টি স্থানে পানিবাহী গাড়ি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হবে। কোরবানি ঈদের দিন রাত ৮ টার মধ্যেই বরিশাল নগরীর পশু কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।