গ্যাসের আগুনে গাজীপুরে ৪ জনের মৃত্যু

Bangla news

 

গ্যাসের আগুনে গাজীপুরে ৪ জনের মৃত্যু

গ্যাসের আগুনে গাজীপুরে ৪ জনের মৃত্যু


গাজীপুর মহানগরে কালিয়াকৈর উপজেলায় রান্নার গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে চারজনের মৃত্যু হয়ে যায়। এবং অর্ধশতাধিক বসতবাড়ী পুড়ে যায়।

ঘটনাটি ঘটে সোমবার ভোর পাঁচটায় গাজীপুর মহানগরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে।

ঘটনাটি ঘটার পরে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে বলে ফায়ার স্টেশন কর্মকর্তা কামরুল আলম জানান।

সোমবার ভোর পাঁচটায় এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ড ঘটার সময় প্রায় সবাই ঘুমিয়ে ছিল। অনেক এর সময় হৈ-হুল্লোড়ে চিৎকার শুনে প্রায় সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়
তবে একটি বাসার লোকজন বাড়ি থেকে বাসা থেকে বের হতে পারেনি। সে জন্য তারা ৪ জনেই ঘরের ভিতরেই জীবিত পুড়েছে এবং মৃত্যুবরণ করে।

যে চারজন ঘরের ভিতর মৃত্যুবরণ করে বন্ধ ঘরে পুড়ে সে চারজন হলো: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শাহিন এলাকার আশরাফ আলী ছেলে মোঃ ফরহাদ হোসেন (৪০) মোহাম্মদ মিলন মিয়া (৪০) এবং তার স্ত্রী মুন্নি বেগম (৩০) এবং ওই জেলার জগন্নাথপুরের  এলাকার ওসমান গনির ছেলে মোঃ আব্দুল আউয়াল মিয়া বয়স (৪০)।

ফায়ার স্টেশন কর্মকর্তা আলম জানান ভোরে কালিয়াকৈর উপজেলার কালামপুর নব্বই  পুর্বপাড়া মোহাম্মদ আলীর ভাড়া বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে এ আগুন ঘটে। এবং তা খুব দ্রুতই আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এবং এই অগ্নিকাণ্ডের উৎপাত হয়।

যদিও মোহাম্মদ আলীর বাড়ি থেকে এই আগুনের ঘটনা ঘটে। তবে মোহাম্মদ আলীর বাড়ি ছাড়া মোঃ লিটন মিয়া, মোঃ জনি এবং জাকির হোসেনের বাড়ির ৬১ টি ঘরেই আগুন লাগে।

এটি একটি শিল্প এলাকা তাই এখানে বিভিন্ন  স্থানে বিভিন্ন লোকজন বিভিন্ন পোশাক কারখানায় কাজ করে। গাজীপুরে আগুনে পুড়ে যে ৪ জন মৃত্যুবরণ করেছেন তারা লিটন মিয়ার বাড়াটা ছিলেন।

আগুন লাগার পর কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থলে আসেন। এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার এবং মৃতদেহ দাফন কাফনের ব্যবস্থার জন্য এবং লাশ বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করেন।

এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ইউএনও ও কাজী হাফিজুল আমিন বলেন, জেলা প্রশাসন নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দিবে এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করবে ক্ষতিগ্রস্ত ৫০ টি পরিবার।