বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

Bangla news

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ প্রস্তুতি শুরু


গত রবিবার ওয়েস্ট ইন্ডিজরা বাংলাদেশের মাটিতে পা রাখেন। তবে আপাতত তারা কোয়ারেনটাইনে আছেন। এবং কোয়ারেন্টিনে থেকেই তারা বাংলাদেশের বিপক্ষে জয়ের ছবি আঁকছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজদের কাছে অনেক খেলোয়াড়ি নেই। তবে এই সিরিজের মাধ্যমে ২০২৩ সালের বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই শুরু করবে তারা। 


২০২৩ সালে হবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারত এবং আইসিসি সুপার লিগের প্রথম সাত ৭ দল 

আর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ শুরু করে সামনের এই সিরিজে মাধ্যমে। 


বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজের তিনটি ওয়ানডে সিরিজ এবং দুইটি টেস্ট সিরিজ খেলবে। ২০২৩ সালের বিশ্বকাপ দল রোববার ঢাকায় পা রাখেন। তবে তারা প্রথমবার সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার সন্ধ্যায়।


এর আগে ২০১৮ সালের বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দল এবং তখন সেরা দল ছিল। তবে সেরা দল থাকার পরও বাংলাদেশ এর কাছে ওয়ানডে সিরিজ হেরে যায়। ওয়েস্ট ইন্ডিজ তবে এবার দলের ১১ জন ক্রিকেটার মধ্যে টপ ১১ জন নেয়। তাই এবার তাদের মধ্যে অনেক সংশয় কাজ করছে।


তাছাড়া বাংলাদেশে তাদের দেশের মাটিতে ভালো খেলে। বাংলাদেশ নিজেদের দেশে নিজেদের মাটিতে ভালো খেলতে পারে অন্যদের চেয়ে।


ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোচ সিমন্স বলেন, আমরা যে কোন সিরিজ খেলতে নামি জয়ের জন্য নামি বলতে পারেন। আমাদের পুরো দল এখানে নেই। তবে যারা আছে তারা অনেক ভালো খেলতে চায়। তারা লড়াই করতে চায় জয়ের লক্ষ্যে তারা খেলতে চায়। তবে অনেক সময় অভিজ্ঞতা কাজে লাগে। আর এখানে আমাদের কয়েকজন অভিজ্ঞতার আছেন। এবং তারা সেই অভিজ্ঞতা দিয়ে কাজে লাগাতে পারবেন।


করনা ভাইরাসের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলের সব খেলোয়াড় এখানে আসেন নি। যারা আসেন নি তারা তাদের বিভিন্ন কারণ দেখিয়ে এই সিরিজে খেলতে আসেন নি। তবে যারা এসেছে তাদেরকে প্রেরণা কথা শোনালেন সিমন্স। এবং বলেন যে তারা যেন এই সুযোগটা লুফে নিতে পারে।


এই সিরিজে আমরা কাউকে জোর করিনি। যে যার মতো করে সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার নিজের সিদ্ধান্ত নিয়েছি নিজের মত করে। কেউ প্রথম সিরিজে যায় না, কেউ ২য় সিরিজে যায় নি। সেটা যার যার অবস্থান থেকে  করেছে।


তবে আমার বার্তা এখানে যারা আছে তারা কারো জায়গায় আসেনি। তারা নিজেদের জায়গা আছে। সেখানে তারা যদি নিজেরা ভালো করতে পারেন। এখানে তৃতীয় ওয়ানডে এবং দুটি টেস্টে ভালো করা মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তাদের কে হারানো যাবেনা। এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে।


বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে যারা এসেছেন তাদের সবারই করোনা নেগেটিভ। এবং তারা অনুশীলন করবে নিজেদের মধ্যে। আর ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে।