এখন থেকে 25 শতাংশ নয়, সবাইকে সকাল ৯ টা- ৫ টা অফিসে যেতে হবে Bangla news

Bangla news

এখন থেকে 25 শতাংশ নয়, সবাইকে সকাল ৯ টা- ৫ টা অফিসে যেতে হবে



এখন থেকে ২৫% নয়, সবাইকে ৯ টা- ৫ টা অফিস করতে হবে


এখন থেকে 25% নয়, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
অফিসে যেতে হবে সবাইকে। 


করোনাভাইরাস মহামারী মধ্যে লকডাউন তুলে 75% কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে বসে কাজ করার সুযোগ দেওয়া হলো সেই নিয়ম তুলে নিচ্ছে সরকার।


সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মত সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। 

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে তারা আগেই নির্দেশনা দিয়েছেন। 


এই নির্দেশনা পেয়ে অনেক মন্ত্রণালয় ইতিমধ্যে তার মৌখিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছেন। এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের শতভাগ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক অফিসেও করে যাচ্ছেন। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ গুলো তো সবাই একসঙ্গে অফিস করার প্রস্তুতি নিচ্ছেন। 

সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে হলেও বয়স্ক, অসুস্থ ও সন্তানসম্ভাবাদের আগের মতোই অফিসে যেতে নিষেধ করা হচ্ছে।
করোনাভাইরাস এর বিস্তার ঠেকাতে ২৬ শে মার্চ থেকে টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গন পরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এরপর থেকে আর অফিস বন্ধ হয়নি। 

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বৃহস্পতিবার জানান, সব কর্মকর্তাকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করতে হবেতা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
আমরা ইতোমধ্যে আমাদের মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে সেই নির্দেশনা মৌখিকভাবে জানিয়ে দিয়েছি সকল অফিসারদের অফিসে থাকতে বলছি।

এখন অফিসারদের প্রতি নির্দেশ হলো সকল অফিসার সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করবেন। ৫ টার পরেও যদি অফিসারদের থাকতে হয় , তাহলে থাকবেন। তবে বৃদ্ধ গর্ভবতী নারী ও অসুস্থদের বেলায় এটি প্রযোজ্য নয়। 

লকডাউন শেষে গত ৩১ মে থেকে অফিস  মৌখিক নির্দেশনায় সরকারি দপ্তর গুলোতে একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অবস্থান করতে নিষেধ করা হয়েছিল। যার ফলে এখনো মৌখিকভাবে নির্দেশনা দিয়ে সবাইকে নির্ধারিত সময়ে অফিসে অবস্থান করতে বলা হয়েছে।

জনপ্রশাসন সচিব হারুন জানান, লকডাউনের পর অফিস খোলার সময় যেভাবে কাজ করতে সুবিধা হয় আমরা মন্ত্রণালয়গুলোতে সেভাবে অফিস করতে বলেছিলাম। তখন অনেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কে ফলো করেছিল।

ওই সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি যেন একসঙ্গে অফিসে উপস্থিত না থাকেন সে নির্দেশনা দিয়েছেন। পছন্দরে সেইভাবেই বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সরকারী অফিস চলছিল।নপ্রশাসন সচিব হারুন বলেন এখন আর সেই নিয়ম কার্যকর নেই। 


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন জানান, আমরা আস্তে আস্তে স্বাভাবিক অফিস করবো। স্বাস্থ্য বিধি অনুসরণ করে এখন থেকে সবাই স্বাভাবিক অফিস করবো। 
16 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সব অনুবিভাগ প্রধানরা দপ্তরে উপস্থিত থাকবেন।


অনুবিভাগ প্রধানরা তাদের অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেদিন যাদের অফিসে আসার প্রয়োজন মনে করবে তাদেরকে অফিসে আসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকবে।


উক্ত আদেশ বাতিল করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগ এখন নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করার নতুন অফিস আদেশ জারি করেছে।


সেখানে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১২ দফা নির্দেশনা অনুসরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সকল কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
তুমি ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তানসম্ভাবা নারীদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। 


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ১ অফিস আদেশ নিয়মিত অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার ভূমি সচিব মোঃ মাসুদুর রহমান পাটোয়ারী জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা তারপর আমাদের মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করতে বলা হয়েছে এবং অফিস করছেন। কাজ থাকলে কেউ কেউ বিকাল ৫ টার পরেও কাজ করছেন। অসুস্থ বা অন্য সমস্যা রয়েছে এমন একজনকে ছুটি দেওয়া হয়েছে। 


জনপ্রশাসন মন্ত্রণালয় একজন কর্মকর্তা বলেন সবাইকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে উপস্থিত থাকবে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা পাওয়ার পর বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা পুরোপুরি অফিস শুরু করেছেন। 


যেসব মন্ত্রণালয় বিভাগ ও সরকারি দপ্তর এখনো সর্বক্ষণিক অফিস শুরু করেনি। তারা এই নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন শিগগিরই সরকারি অফিসের শতভাগ কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে এবং কাজ করতে দেখা যাবে।