বরিশালে সংবাদপত্র হকার্সদের আর্থিক সহায়তা করলো রূপালী ব্যাংক।
বরিশালের সংবাদপত্র হকার্স দের আর্থিক সহায়তা করে সংবাদপত্র হকার দের পাশে দাঁড়িয়েছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় বরিশালে একশ হকার্স দেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রত্যেক হকার্স কে ৫০০ টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা ১২ টায় নগরের রূপালী ব্যাংক জোনাল কার্যালয় এ আর্থিক সহায়তা হকার্স এর হাতে তুলে দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রোকনুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন, বরিশাল সদর রোড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেন খান, জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জামাল উদ্দিন, এস এম মাসুম, শেখ সাইফুল ইসলাম, সিবিএ নেতা মোঃ জাকির হোসেন, বরিশাল হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও বরিশাল সদর হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম ।
মহামারী করনা ভাইরাসে আর্থিক সহায়তা জন্য এই অনুষ্ঠান করা হয়। মহামারী করোনাভাইরাস হকারদের অবস্থা আরো খারাপ হয় তাই তাদের এই আর্থিক সহায়তা দেওয়া হয়।
