শিল্প এলাকায় শুক্রবার ব্যাংক খোলা থাকবে
পোশাক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সুবিধার জন্য আগামী শুক্রবার সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন। bangla news
প্রজ্ঞাপনে জানা যায় যে , ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্পের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রফতানি বিল বিক্রয় এবং শিল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন বোনাস এবং অন্যান্য ভাতা পরিষদের সুবিধার জন্য তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট সকল শাখা শুক্রবার খোলা রাখতে হবে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, নারায়ণগঞ্জ, আশুলিয়া টঙ্গী, সাভার, গাজীপুর, ভালুকা ও চট্টগ্রাম শিল্পাঞ্চল।
আগামী শুক্রবার সকাল দশটা টা থেকে দুপুর এক টা পর্যন্ত শিল্প এলাকার ব্যাংক খোলা থাকবে। কিন্তু লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। উক্ত সময়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে না নিশ্চিত করতে হবে।
প্রজ্ঞাপন থেকে আরও জানা যায়, শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উক্ত শিল্পাঞ্চল এলাকার বাইরে অবস্থিত কোন ব্যাংক শাখার চেক প্রদান করা যাবে না। এবং এইসব চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।
