করোনা ভাইরাসের নতুন আরও তিনটি লক্ষণ দেখা দিয়েছে banglanews25.com corona virus

Bangla news
করোনা ভাইরাসের নতুন আরও তিনটি লক্ষণ দেখা দিয়েছে ।
করোনা ভাইরাসের নতুন আরও তিনটি লক্ষণ দেখা দিয়েছে banglanews25.com corona virus


করোনাভাইরাস অনেকদিন যাবত দেখা দিলেও চিকিৎসকরা এখন পর্যন্ত এর কোন চিকিৎসা আবিষ্কার করতে পারেন নি।
কিন্তু দিন দিন এর লক্ষন গুলো বাড়ছে। 
টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর নেশনাল করোনাভাইরাসের লক্ষণসমূহের তালিকায় আরো নতুন তিনটি লক্ষণ যুক্ত করেছে।


 নতুন তিনটি লক্ষণ হল 

১ঃ বুকে চাপ ধরা ও নাক দিয়ে পানি পড়া
২ঃ বমি বমি ভাব
৩ঃ ডায়রিয়া

বুকে চাপ ধরা ও নাক দিয়ে পানি পড়া
 করোনাভাইরাসের সবচেয়ে বহুল পরিচিত লক্ষণগুলোর মধ্যে শুকনো কাশি হলো একটি। জানা যায় রোগীর প্রথম দিক থেকে বুকে চাপ ধরা এবং নাক দিয়ে পানি পড়া লক্ষণ লক্ষ করা গেছে। অনেক সময় ভাইরাসটি রোগীর নাক থেকে বিস্তার লাভ করে। 

বমি বমি ভাব
করোনা ভাইরাসের নতুন তিনটি লক্ষণ এর একটি হলো বমি বমি ভাব।  জানা যায় যে হাল্কা সংক্রমণের ক্ষেত্রে  বমি বমি ভাব লক্ষণটি হতে পারে। 
যারা প্রাথমিক চিকিৎসা পান না তাদের জন্য এটি আরও বাড়তে পারে।


ডায়রিয়া
করোনাভাইরাস হজম ব্যবস্থায়ও আক্রমণ করতে পারে। যাদের ডায়রিয়ার লক্ষণ আছে যেমনঃ পানিযুক্ত বা ঘন ঘন মল, পেট খারাপ হওয়া, তিন থেকে চার দিনের জন্য পাকস্থলীতে সমস্যা বা অন্যান্য পরিচিত উপসর্গগুলো দেখা যায় তবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।


করোনা ভাইরাসের অনন্য লক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণগুলো হলো কাশি, দীর্ঘস্থায়ী জ্বর,  শ্বাসকষ্ট। তারপরের লক্ষণগুলো হলো মাথাব্যথা, গন্ধ আর স্বাদ অনুভূতির হ্রাস, মাথা ঘোরা, চোখের ভ্রু সমস্যা, নীল ঠোট,  তীব্র সর্দি, পেশি ব্যাথা ও ক্লান্তি ইত্যাদি। তাছাড়া করোনাভাইরাস শিশু গর্ভবতীদের ক্ষেত্রে বিভিন্নভাবে আচরণ করতে পারে।

করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি এবং করোনা ভাইরাস কিভাবে মানুষের শরীরে আক্রমণ করে সেটাও জানা হয়নি। তবে চিকিৎসকরা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা কিভাবে মানুষের শরীরে আক্রমণ করে সেটা জানার জন্য এবং করোনা ভাইরাসের চিকিৎসা বা ভ্যাকসিন আবিষ্কার করতে।