শ্রমিকদের বেতন দিতে আবার ঋণ পাবে পোশাক মালিকরা banglanews25.com bangla news poshak malikra rhin pabe

Bangla news
শ্রমিকদের বেতন দিতে আবার ঋণ পাবে পোশাক মালিকরা।

শ্রমিকদের বেতন দিতে আবার ঋণ পাবে পোশাক মালিকরা banglanews25.com bangla news poshak malikra rhin pabe



শ্রমিকদের বেতন দিতে প্রণোদনা তহবিল থেকে আবারও ঋণ পাবে পোশাক মালিকরা। ফলে জুলাই মাসের বেতন নিয়ে টেনশন থাকছে না। যদিও পোশাক মালিকরা জলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসেরও বেতন দিতে সরকারের কাছ থেকে ঋণ চেয়েছে।


গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যংক ৪৭ টি ব্যংককে এ বিষয় নিয়ে চিঠি দিয়েছে। গত জুন মাসে যারা ঋণ পেয়েছে তাদের শেষ বারের মত আবারও ঋণ দিবে সরকার। করোনা ভাইরাসে পোশাক শিল্প মালিকদের ক্ষতিগ্রস্ত হওয়ায় পোশাক মালিকদের ঋণ দিতে ৩০ হাজার কোটি টাকার তহবিল ৩৩ হাজার কোটি টাকা করা হয়।


করোনা ভাইরাসের কারনে পোশাক শিল্পের অর্ডার গুলো বাতিল ও স্থগিত হওয়ায় কারখানা গুলো ক্ষতির সম্মুখীন হয়। গত মে মাসে বিজিএমএর ১ হাজার ৩৭৭ ও কিকেএমএর ৪১৯ জন সদস্য ঋণ পায়। গত জুন মাসে ঋণের পরিমাণ কমেছে।


জলাই মাসে শ্রমিকদের বেতন দিতে ২৯০৩ কোটি টাকা প্রয়োজন হবে। বাংলাদেশের ৪৭ টি ব্যংক এ ঋণ দিবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যংক ব্যংক গুলোকে এ নির্দেশনা জানায়। 


করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশ গুলো লকডাউন দিয়ে দেয়। ফলে পোশাক শিল্পের অর্ডার বাতিল ও স্থগিত হয়। তাতে অনেক টাকার ক্ষতির সম্মুখীন হতে হয় যা প্রায় ৩১৮ কোটি ডলারের অর্ডার বাতিল ও স্থগিত হয়। 
এপ্রিল মাসে পোশাক রপ্তানি হয় মাত্র ৩৭ কোটি ডলার। মে মাসে ১২৩ কোটি ডলার। এবং জুন মাসে ২২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়।