রমজানে সব মসজিদ খোলা রাখার আহ্বান আহমেদ শফীর।
সুস্থ ব্যক্তিদের নিয়ে জুমা, পাঁচ ওয়াক্ত সালাত ও সালাতুল তারাবি নামাজ আদায়ের জন্য রমজান মাসে সব মসজিদ খোলা রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ মঙ্গলবার হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ কয়েকজন আলেম সহ এই দাবি জানান।
করোনা পরিস্থিতিতে মসজিদ খোলা রাখা হলেও পাঁচ ওয়াক্ত সালাতের সর্বোচ্চ পাঁচজন এবং জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন নিয়ে নামাজ পড়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
ইতোমধ্যে সৌদি আরবও রমজান মাসে সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে। এমনকি মক্কা মদিনার প্রধান দুই মসজিদে রমজান মাসে জামাত বন্ধ থাকবে। এবং সবাইকে ঘরে নামাজ পড়ার আহ্বান জানানো হয়।
আহ্বানে জানানো হয় রমজান মাস রহমত ও নাজাতের মাস। আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া সংগঠনের পক্ষ থেকে ১৪ দফা শর্ত শর্তের মাধ্যমে মসজিদ খোলা রাখার আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে মসজিদে কার্পেট বিছানো হবে। জুমার বয়ান খুতবা ও দোয়া সংক্ষিপ্ত করা। যাদের সর্দি জ্বর কাশি গলাব্যথা শ্বাসকষ্ট আছে তারা মসজিদ আসবেনা। এবং যারা অন্যান্য রোগে আক্রান্ত আছে তারাও মসজিদ আসবেনা। নামাজের আগে মসজিদে জীবাণুনাশক, স্যানিটারি ইত্যাদি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা। ওযুখানায় সাবান ও টিস্যু রাখা। দুইজন মুসল্লির মাঝে অন্তত দুই ফুট পরিমান ফাঁকা রেখে দাঁড়ানো। মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে, কারো সাথে হাত মেলানো যাবে না।
