গাজীপুরে ৩২ পুলিশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে Bangla news banglanews25.com

Bangla news

গতকাল সোমবার পর্যন্ত গাজীপুরে ৩২ পুলিশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।


গাজীপুরে ৩২ পুলিশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে Bangla news banglanews25.com



এদের মধ্যে ২৫ পুলিশ সদস্য গাজীপুর মহানগর গাছা থানার। এবং সাতজন গাজীপুর কালীগঞ্জ থানার।
গাজীপুর মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোঃ আনোয়ার হোসেন এর কাছ থেকে জানা যায় এর আগে গাছা থানায় ৫ জন পুলিশের করোনা সংক্রমণ ধরা পড়ে এবং সোমবারে আরো ২০ জনের তথ্য আসে।

 জানা যায় যে গত 13 এপ্রিল গাছা থানার এক এসআই প্রথমে করোনা সংক্রামিত হয়।
 ১৬ এপ্রিল এসি ও দুই পুলিশ সদস্য এবং একজন বাবুর্চি শনাক্ত হয়।

 গত ১৮ এপ্রিল গাছা থানা থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয় তাদের মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়।

 থানার আরও ৪২ পুলিশ স্টাফ এর নমুনা ঢাকা পাঠানো হয় তাদের প্রতিবেদন এখন পর্যন্ত আসেনি।

 গাছা থানায় যারা আক্রান্ত হয়েছে সবাই আইসোলেশনে আছেন। এবং থানার কার্যাবলী চালু রাখা আছে।


বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত তিন হাজার ৩৮২ জন। তার মধ্যে সুস্থ ৮৮ জন এবং মৃত্যুবরণ করে ১১০ জন। 
আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে লকডাউন থাকবে। তবে সরকারি ছুটি ২৫ এপ্রিল থেকে বাড়তেও পারে।