বগুড়ায় উপসর্গহীন ৪ জন করোনায় আক্রান্ত banglanews25.com

Bangla news


 বগুড়ায় উপসর্গহীন ৪ জন করোনায় আক্রান্ত।




 বগুড়ায় গতকাল মঙ্গলবার ৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।  এদের কারো শরীরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও  পাতলা পায়খানার মতো উপসর্গ ছিল না।  যেহেতু তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছিল সেহেতু তাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল। 

 চারজনকেই মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন এ রাখা হয়েছে।  এই চারজন ছাড়া বগুড়ায় আরো একজন করনা আক্রান্ত হয়েছেন তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার এবং ঢাকা মহানগর পুলিশ কনস্টেবল। এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত পাঁচজন।


 গতকাল করোনা আক্রান্ত চারজনের মধ্যে সারিয়াকান্দি উপজেলার এক দম্পতি ছিলেন। 
 ২৫ বছর বয়সী স্বামী নারায়ণগঞ্জে একটি বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে চিকিৎসকের সাহায্যকারী হিসেবে ছিলেন এবং ২০ বছর বয়সী তার স্ত্রী একজন গৃহিণী।  আরেকজন নারীর বাড়ি সোনাতলা উপজেলায়।  ৪৫ বছর বয়সী ওই নারী ঢাকা থেকে এসেছেন। বাকি আরেকজন আদমদীঘি সান্তাহার শহরে ২৮ বছর বয়সী সিএনজিচালিত অটোরিকশা চালক যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। 


করোনাভাইরাস রোধ করতে এবং বিস্তার ঠেকাতে বগুড়া জেলা গতকাল বিকেল থেকেই লকডাউন ঘোষণা করা হয়।  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী বগুড়া জেলাকে লন্ডন ঘোষণা করা হয়। বগুড়া জেলা প্রশাসক গন বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা করেছে। 

লকডাউন এর কারণে বগুড়া জেলাতে কেউ প্রবেশ কিংবা বগুড়া জেলা থেকে কেউ বের হতে পারবে না।  এ নিয়মটি জেলার মধ্যে যাতায়াতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।  লকডাউনের ফলে গণপরিবহন বন্ধ থাকবে, জনসমাগম বন্ধ থাকবে। তবে এ ক্ষেত্রে জরুরি সেবা, টেলিফোন, ইন্টারনেট, শিল্প সংশ্লিষ্ট যানবাহন,  ফায়ার সার্ভিস, ব্যাংকিং সেবা, গ্যাস-বিদ্যুৎ, কৃষি পণ্য সংগ্রহ ও খাদ্য সংগ্রহ এ লকডাউন এর মধ্যে পড়বে না।