নতুন ঘূর্ণিঝড়ের নাম এর জন্য ১৩ টি দেশের ১৬৯ টি নামের তালিকা চেয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা বাংলা নিউজ international news bangla news banglanews25.com
Author -
personBangla news
11:36 PM
share
নতুন ঘূর্ণিঝড়ের নাম এর জন্য ১৩ টি দেশের ১৬৯ টি নামের তালিকা চেয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।
বঙ্গোপসাগর, আরব সাগর ও উপকূলীয় বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৬৩ টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ৬৪ তম ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। তবে এখন পর্যন্ত নামকরণ করা হয়নি ৬৫ তম ঘূর্ণিঝড়ের নাম কি হবে। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক আবহাওয়া সংস্থার কাছে নামের তালিকা চেয়েছে। এ তালিকায় বাংলাদেশসহ ১৩ সদস্য দেশ রয়েছে। প্রতিটি দেশে তেরোটি করে নাম দিতে পারবে। প্রত্যেক দেশের ১৩ টি করে মোট ১৬৯ টি নাম থেকে বাছাই করা হবে এই অঞ্চলের ৬৫ তম ঘূর্ণিঝড়ের নাম। বিভিন্ন সময় বিভিন্ন ঘূর্ণিঝড় হয়ে আসছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ১৯৯১ সালের ঘূর্ণিঝড়। এ ঘূর্ণিঝড় গুলোর নাম বিহীন ঘূর্ণিঝড় হয়ে আসছে। তবে ঘূর্ণিঝড় অনেক নাম শুনে আসা হচ্ছে এবং কখনো নাম ছিল "মহসিন" কখনো নাম ছিল "মোরা"। সর্বশেষ বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় হলো 'ফণি' ২০১৯ সালে বাংলাদেশে আঘাত হানে। সিডর ১৩ বছর আগে বাংলাদেশে এসেছিল এবং প্রথম নাম ধারন করে এসেছিল।
ষোল বছর আগের তালিকায় থাকা ৬৪ হবে "আমপান"। এটি থাইল্যান্ডের দেয়া নাম। বঙ্গোপসাগর ও আরব সাগরে এখন যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তার নাম হবে "আমপান"। এরপর এই ১৩ টি দেশের দেওয়া ১৬৯ টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা থেকে নামকরণ করা হবে ৬৫ তম ঘূর্ণিঝড়ের নাম।
ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কেন? ঘূর্ণিঝড় নামকরণ করা না হলে ঘূর্ণিঝড়ের শক্তি ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। এর আঘাত হানার সময় বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতির নির্ণয় করতে আবহাওয়াবিদদের অনেক সময় লেগে যায়। বিশ্ব আবহাওয়া সংস্থার ৬ টি বিশেষ আঞ্চলিক সংস্থার সঙ্গে সমন্বয় করে ২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়েছে। 2004 সালে বাংলাদেশের দেওয়া "অনিল" নামের প্রথম ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে এ ঘূর্ণিঝড় ভারতে আঘাত এনেছিল। নাম নিয়ে বাংলাদেশে প্রথম ঘূর্ণিঝড় আঘাত এনেছিল "সিডর"। এটি ওমানের দেওয়া নাম ছিল। এ অঞ্চলের বাংলাদেশ হতো একটা দেশ হলো বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ইরান, ওমান, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, কাতার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত ও ইয়েমেন।