শপিংমল-হাট বাজার খোলার সময় বাড়লো | bangla news | market time

Bangla news

শপিংমল হাট বাজার খোলার সময় বাড়লো ।



শপিংমল-হাট বাজার খোলার সময় বাড়লো  bangla  news  market time


করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় শপিংমল হাট-বাজার ৩১ আগস্ট পর্যন্ত এখনকার মতই বিধি-নিষেধ মেনে চলতে হবে।


জনসাধারণ কেউ চলাচল করতে হবে বিধিবিধানের মধ্যে। এর সাথে সাথে হাট-বাজার শপিং মহল দোকানপাট খোলার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন যা ছিল সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। কিন্তু এখন তা ১ ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত শপিং মল হাট-বাজার ও দোকানপাট খোলা রাখা যাবে।


আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ বিধিনিষেধের আদেশ জারি করেছে। বিধিনিষেধে বলা হয়, কোভিড ১৯ বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত হয়েছে।যা সর্বশেষ ৩ আগস্ট পর্যন্ত বিধি-নিষেধ ছিল।


নতুন আদেশ অনুযায়ী , সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত শপিংমল দোকানপাট খোলা থাকবে। রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না। বাসস্থানের বাইরে সবসময় মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


সরকারি-বেসরকারি অফিস,ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য, শিল্প ,সেবা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সেবা বিভাগে জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ অসুস্থ কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে আসতে হবে না। তাছাড়া গণপরিবহন সহ সবধরনের যানবাহনকেও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। নিয়ন্ত্রণকালীন সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ থাকবে।তবে ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনে অগ্রাধিকার দেওয়া হবে।