অবৈধ মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে
অবৈধ মোবাইল ১ জুলাই থেকে বন্ধ হবার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে: বিটিআরসি চেয়ারম্যান। বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার জানান আগামী ১ জুলাই থেকে বাংলাদেশে অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর আরো জানান এই সময়ের আগে গ্রহক দের হাতে থাকা সকল মোবাইল ফোন নিবন্ধন এর আওতায় আনা হবে।
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর আজ বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য দিয়ে থাকেন।
অবৈধ সকল মোবাইল ফোন বন্ধ এবং বৈধকরণের নিবন্ধনে ডিসেম্বরে বিটিআরসি সাথে চুক্তিবদ্ধ হয় সিনেসিস আইটির সাথে। সে চুক্তি অনুযায়ী আগামী ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি সিস্টেম চালু করা হবে।
তখন বিটিআরসি চেয়ারম্যান কে প্রশ্ন করা হয় কবে নাগাদ অবৈধ ও নকল মোবাইল ফোন গুলো বন্ধ করা হবে। সেই প্রশ্নের উত্তর বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর জানান যে সেটগুলো গ্রাহকের হাতে আছে সেগুলো কে ডিস্টার্ব না করে কাজটি করতে চাই। এবং যে সেটগুলো চালু আছে তাদের ইনকর্পোরেট করে নেয়া হবে সেই সুযোগ করে দেয়া হবে। আবার নতুন যেগুলো দেশে আসবে অবশেষে ওকে নিবন্ধন করে আনতে হবে এবং আমরা সেই প্রক্রিয়া যাব আমরা গ্রহদের কোন সমস্যায় ফেলতে চাইব না বা ফেলবো না।
আগামী পহেলা জুলাই থেকে সব ফোনগুলোর স্বয়ংক্রিয়ভাবে তাদের নিজস্ব অপারেটরের মাধ্যমে নিবন্ধন হয়ে যাবে। এবং অবৈধ ফোন গুলো বন্ধ করে দেয়া হবে। এবং গ্রাহকদের হাতে যে ফোনগুলো থাকবে সেগুলো যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা। আর সে ব্যবস্থা করে নেয়া হবে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক শহিদুল আলম জানান আমাদের এখন কার্যক্রম চালু আছে। এবং মোবাইল ফোন সেট বৈধ কিনা সেটা যাচাই করা হচ্ছে এছাড়া আগামী ১৬ জানুয়ারি প্রত্যেক অপারেটর ম্যানুয়ালি আমাদেরকে জানিয়ে দিবে. যে তাদের কোনগুলো সচল আছে কোন নেটওয়ার্কে সচল আছে। এবং তারপর সে গুলোকে চেক করে জানানো হবে কোনগুলো বৈধ কোনগুলো অবৈধ এবং পরবর্তীতে অপারেশনের মাধ্যমে ১ জুলাই থেকে অনলাইন করা হবে এবং বন্ধ করে দেওয়া হবে অবৈধ গুলো।
বিটিআরসি থেকে আরো জানানো হয় যে সমস্ত অবৈধ ফোন গুলো বন্ধ করে দেয়া হবে। সেগুলোতে নির্দিষ্ট সময় হয়তো দেয়া হবে এই সময়ে নির্দিষ্ট ছাড়া আর অন্য কোন সিম ওই মোবাইলে ভবিষ্যতের চলবে না। তখন গ্রাহক নিজেই বাধ্য হয়ে ফোনটাকে বন্ধ করে দিতে হবে বা বন্ধ করে দিবে।
যে সমস্ত তথ্যপূর্ণ অপারেটররা জানাবে সে অনুযায়ী সেই নেটওয়ার্কে আসার অনুমতি দেয়া হবে। এবং পরবর্তীতে যদি দেখা যায় সেই সেট পাশেই নেটওয়ার্কের আওতায় তাহলে মোবাইলটা সচল তাহলে সেটা ব্লক করে দেয়া হবে এবং যাচাই বাছাই করা হবে।
