স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। অনেক বিতর্কের মধ্য দিয়ে তিনি পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।
স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নান বলেন, আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।জনপ্রশাসন মন্ত্রণালয় পদত্যাগপত্র গৃহীতের প্রজ্ঞাপন জারি করেছে।
আবুল কালামের চাকরির মেয়াদ শেষ হবার পর চুক্তিতে তিনি নিয়োজিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
আবুৃ্ল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালনের আগে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পায়। আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকেরও দায়িত্ব পালন করেছেন।
