আজকেই একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৫০৩ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৫০৩ জন ফলে মোট আক্রান্ত ৪৬৮৯ জন।
তবে মৃত্যু কমেছে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৪ ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৩১ জন।
গত এক দিনে সুস্থ হয়েছেন আরও ৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ১১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা শুক্রবার নিয়মিত বুলেটিনে করোনার সর্বশেষ তথ্য দেন।
তিনি বলেন যারা থেকে ছাড়পত্র পেয়েছে তারা সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং তাদেরকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।
যেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৪১৪ জন ফলে আক্রান্ত ৪১৮৬।
তবে মৃত্যু কমেছে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৭ ফলে মোট মৃত্যুর সংখ্যা ১২৭ জন।
গত এক দিনে সুস্থ হয়েছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার করোনাভাইরাস এর সর্বশেষ তথ্য তুলে ধরেন।
